
কিশোরগঞ্জ প্রতিনিধি
সারাদেশে পাইলট প্রকল্পের পর এবার ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র অনুযায়ী, ১৬ আগস্ট বিকেল সাড়ে ৩টায় কিশোরগঞ্জ পৌরসভার পুরোনো স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য—‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০ জন নারী পরিবারপ্রধানের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ডিজিটাল প্রক্রিয়ায় উপকারভোগীদের ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বক্তব্য দেবেন।
এর আগে গত ১০ মার্চ দিনাজপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়েছিল।
Leave a Reply