1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পার্বতীপুরে জমি জমিজমার বিরধকে কেন্দ্র করে। হামলা আহত ১ থানায় এজাহার দায়ের  - Stbanglatv.com
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

পার্বতীপুরে জমি জমিজমার বিরধকে কেন্দ্র করে। হামলা আহত ১ থানায় এজাহার দায়ের 

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪২ Time View

 

মোঃ আশরাফুল আলম দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে হামলা,মারপিট ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় ৯ জনের নামে লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ আনোয়ার হোসেন।

এজাহার সূত্রে জানা যায়, বাদী মোঃ আনোয়ার হোসেন ৫৭, পিতা- মৃত আফতার উদ্দিন, সাং- পলিকাপুর, ডাকঘর- মোস্তফাপুর, উপজেলা-পার্বতীপুর। তার মেয়ে জামাই মোঃ মিফতাহুল ইসলাম গত ০১/০২/২০২৫ ইং তারিখে ৩৯০ নং কবলা দলিল মূলে পলিকাপুর মৌজার ২৫ শতক জমি ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। জমির খতিয়ান নং এসএ-৪২, দাগ নং আরএস ৫০৭, এসএ ২৫৩।

বাদীর অভিযোগ, গত ২৮ জুলাই ইং তারিখ সকাল অনুমানিক ১২.৩০ ঘটিকার সময় জমিতে ধান রোপণের জন্য চাষাবাদের প্রস্তুতি নিতে গেলে প্রতিপক্ষের ৯ জন দেশীয় লাঠি-সোটা নিয়ে বাদীর উপর হামলা চালায়। আসামীরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে। বাধা দিলে বাদীকে গালিগালাজ ও মারপিট করে। এসময় ১নং আসামী আবু সাঈদ সোহেলের হাতে থাকা রড দিয়ে আঘাত করলে বাদী মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার পকেট থেকে নগদ ৩,০০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

বাদী আরও অভিযোগ করেন, আসামীরা তাকে ও তার পরিবারকে জমিতে গেলে লাশ ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

গুরুতর আহত অবস্থায় বাদীকে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর আগেও একই জমি নিয়ে বিরোধের জেরে পার্বতীপুর থানায় একটি জিডি দায়ের করা হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বাদী মোঃ আনোয়ার হোসেন বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রশাসনের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা ও আমাদের নিরাপত্তা চাই।

এজাহারের বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার ওসি জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি