1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা - Stbanglatv.com
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৩ Time View

 

এনামুল হক নাসিম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকেল ৪ টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কর্মসূচির প্রচার-প্রচারণা, সাংগঠনিক প্রস্তুতি এবং পরবর্তী কার্যক্রম সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় বক্তারা বলেন, ‘জাতীয়তাবাদ, সেবা, ঐক্য ও অগ্রগতি’—এই মূলনীতিকে সামনে রেখে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণ ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি