1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মীরসরাই ইকোনমিক জোনে দুর্ধর্ষ ডাকাতি: জোরারগঞ্জ থানা পুলিশের ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে গ্রেফতার ৭, লুণ্ঠিত মালামাল উদ্ধার  - Stbanglatv.com
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

মীরসরাই ইকোনমিক জোনে দুর্ধর্ষ ডাকাতি: জোরারগঞ্জ থানা পুলিশের ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে গ্রেফতার ৭, লুণ্ঠিত মালামাল উদ্ধার 

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

 

বিশেষ প্রতিনিধি, মোঃ জহির খান চট্টগ্রাম:

চট্টগ্রামের মীরসরাই ইকোনমিক জোনে একটি নির্মাণাধীন কারখানায় নৈশপ্রহরীদের জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জোরারগঞ্জ থানা পুলিশ ৩২ ঘণ্টার এক শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত বৈদ্যুতিক তার ও ডাকাতিতে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট ২০২৬ খ্রি. রাত আনুমানিক ২:০০টা থেকে ২:৪৫টার মধ্যে জোরারগঞ্জ থানাধীন মীরসরাই ইকোনমিক জোনের ‘বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর নির্মাণাধীন ফ্যাক্টরীতে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। ডাকাতরা কর্তব্যে নিয়োজিত নিরাপত্তারক্ষীদের মারধর করে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৩টি মোবাইল ফোন ও আনুমানিক ২৫০ মিটার লম্বা মূলবান বৈদ্যুতিক তারসহ অন্যান্য সামগ্রী লুট করে পালিয়ে যায়।

এ ঘটনার পরপরই জোরারগঞ্জ থানায় দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় একটি ডাকাতি মামলা (মামলা নং-০৯, তারিখ: ০৯/০৮/২০২৬) রুজু করা হয়। ঘটনার গুরত্ব বিবেচনায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব নাদিম হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ আব্দুল হালিম-এর নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মাসুদ ও পুলিশের একটি বিশেষ টিম মীরসরাই ইকোনমিক জোনসহ আশপাশের বিভিন্ন এলাকায় টানা ৩২ ঘণ্টার চিরুনি অভিযান পরিচালনা করে।

অভিযানে মীরসরাই ইকোনমিক জোন এলাকা থেকে ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি মেহেদী হাসান (২৩), মোঃ রাকিব (২১) ও এমদাদুল হক এমরান (২৮)-এর দেয়া তথ্যের ভিত্তিতে ১০ আগস্ট ভোর আনুমানিক ৪:৪৫ ঘটিকায় লুণ্ঠিত বৈদ্যুতিক তার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের পরিচয়:

১. মেহেদী হাসান (২৩), পিতা- মৃত নুরুল আফছার, সাং- পূর্ব হিঙ্গুলী মেহেদীনগর, ০২নং হিঙ্গুলী ইউপি।

২. মোঃ রাকিব (২১), পিতা- হারুন অর রশিদ, সাং- খিলমুরারী, ০৩নং জোরারগঞ্জ ইউপি।

৩. সুজাউল হক প্রকাশ সুজা উল্লাহ (২৪), পিতা- মোঃ সিরাজ মিয়া, সাং- মেহেদীনগর, ০২নং হিঙ্গুলী ইউপি।

৪. এমদাদুল হক প্রকাশ এমরান (২৮), পিতা- মৃত ওবাইদুল হক, সাং- মেহেদীনগর, ০২নং হিঙ্গুলী ইউপি।

৫. মিজান উদ্দিন (৩২), পিতা- আব্দুল মন্নান, সাং- ঘোড়ামারা (কালাপানি), ০১নং করেরহাট ইউপি।

৬. মোঃ সাখাওয়াত হোসেন প্রকাশ নাহিদ (২৪), পিতা- হারুন অর রশিদ, সাং- পূর্ব হিঙ্গুলী, ০২নং হিঙ্গুলী ইউপি।

৭. ইউসুফ প্রকাশ ডাক্তার (২৬), পিতা- আবুল কাশেম, সাং- মেহেদীনগর, ০২নং হিঙ্গুলী ইউপি (সর্বথানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রাম)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে এমদাদুল হক প্রকাশ এমরানের বিরুদ্ধে ৩টি এবং মোঃ রাকিবের বিরুদ্ধে ১টি জিআর গ্রেফতারী পরোয়ানা জোরারগঞ্জ থানায় মুলতবী ছিল।

গ্রেফতারকৃত ৭ ডাকাতকে কড়া পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে, বিজ্ঞ আদালত আসামিদের মধ্যে ইউসুফ প্রকাশ ডাক্তারের ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। বাকি আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি