
মোঃ আশিকুর সরকার (রাব্বি),রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে বাল্যবিয়ে, নারী নির্যাতন ও যৌতুক প্রথা নিরোধের লক্ষ্যে সরকারি সুবিধাভোগী মহিলাদের নিয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট (সোমবার) রাজারহাট উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
রাজারহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা তাসনিম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়শা সিদ্দিকা, রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিছুর রহমান লিটন।
অনুষ্ঠানে ছিনাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সরকারি সুবিধাভোগী নারীগণ উপস্থিত ছিলেন।
বক্তারা সমাজে বাল্যবিয়ে, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং এসব সামাজিক ব্যাধি দূরীকরণে সুবিধাভোগী নারীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।
Leave a Reply