1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গোমস্তাপুরে ইউএনওর মতবিনিময় সভা নিয়ে সাংবাদিকদের ক্ষোভ - Stbanglatv.com
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

গোমস্তাপুরে ইউএনওর মতবিনিময় সভা নিয়ে সাংবাদিকদের ক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫৪ Time View

মো. দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের একটি মতবিনিময় সভা নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। মূলধারার পেশাদার সাংবাদিকদের অনেককে সভায় আমন্ত্রণ না জানানোর অভিযোগ উঠেছে।
স্থানীয় সাংবাদিকদের ভাষ্য, সম্প্রতি গোমস্তাপুরে ইউএনও হিসেবে যোগ দেন জিল্লুর রহমান। দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক কার্যক্রম ও এলাকার বিভিন্ন বিষয় নিয়ে তিনি মতবিনিময় সভার আয়োজন করেন। তবে ওই সভায় উপজেলার কর্মরত সব সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এতে সাংবাদিকদের একটি অংশ ক্ষুব্ধ হয়।
ক্ষুব্ধ সাংবাদিকদের অভিযোগ, প্রশাসনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের নিয়মিত যোগাযোগ ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হলে কর্মরত সাংবাদিকদের নিয়ে উন্মুক্ত মতবিনিময়ের সুযোগ থাকা প্রয়োজন। নির্দিষ্ট কয়েকজনকে নিয়ে সভা করায় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলেও তাঁরা দাবি করেন।
বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলেও আলোচনা হয়েছে। তাঁদের মতে, প্রশাসনের একজন কর্মকর্তার কর্মকাণ্ডে স্বচ্ছতা ও নিরপেক্ষতা থাকা গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে গোমস্তাপুরের সাংবাদিকদের মধ্যে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে তাঁরা বৈঠক করে পরবর্তী করণীয় ঠিক করতে পারেন বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউএনও জিল্লুর রহমান মুঠোফোনে বলেন, “আজকে মতবিনিময় সভা করা হয়েছে। তবে সাংবাদিক বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি