1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সামাজিক সচেতনতামূলক কর্মশালা - Stbanglatv.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সামাজিক সচেতনতামূলক কর্মশালা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

‘আইন মেনে চলবো, নিরাপদ জীবন গড়বো—সচেতন নাগরিক হবো’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সামাজিক সচেতনতা ও আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে সদর মডেল থানা ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ও মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন সদর মডেল থানার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোসা. রওশনারা। তিনি শিক্ষার্থীদের আগামী দিনের সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। বক্তব্যে পুলিশ সুপার বলেন, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। ১৮ বছরের নিচে মেয়েদের এবং ২১ বছরের নিচে ছেলেদের বিয়ে আইনত নিষিদ্ধ। বাল্যবিবাহ শিশুর ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি ও পারিবারিক নানা সমস্যা সৃষ্টি করে। তিনি শিক্ষার্থীদের আত্মহত্যা থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, জীবন অত্যন্ত মূল্যবান। পরীক্ষায় খারাপ ফলাফল কিংবা কোনো ধরনের মানসিক কষ্টে হতাশ না হয়ে পরিবারের সদস্য, শিক্ষক অথবা পুলিশের সঙ্গে কথা বলতে হবে। কর্মশালায় বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বিষয় সাইবার নিরাপত্তা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা এবং ডিজিটাল প্রতারণা থেকে রক্ষা পাওয়ার বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা করা হয়। এ সময় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। শিক্ষার্থীদের জেব্রা ক্রসিং ও ফুটওভার ব্রিজ ব্যবহার এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। এছাড়া মাদক, ধূমপান, যৌতুক, ইভটিজিং ও ‘ব্যাড টাচ’সহ বিভিন্ন সামাজিক অপরাধ ও ক্ষতিকর কর্মকাণ্ড সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়। তাদের মধ্যে সততা, নৈতিকতা ও আত্মবিশ্বাস বাড়াতে ‘সততা স্টোর’-এর ধারণাও তুলে ধরা হয়। কর্মশালায় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে এবং আলোচকরা তাদের প্রশ্নের উত্তর দেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সঠিক উত্তরদাতাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সদর মডেল থানা ও ট্রাফিক পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি