1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ফেনসিডিল ও মোটরসাইকেল জব্দ - Stbanglatv.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ফেনসিডিল ও মোটরসাইকেল জব্দ

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন ৫০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। তবে এ সময় কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সকাল ৬টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৩/৩-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী পালিয়ে যায়। অপরদিকে, সকাল ৮টা ৫০ মিনিটে আজমতপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/২-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, পৃথক দুটি অভিযানে জব্দ করা ফেনসিডিল ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা। জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি