1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পবিপ্রবিতে গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়  - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

পবিপ্রবিতে গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় 

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ Time View

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে শিক্ষক-কর্মকর্তাদের সাথে উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান এর মতবিনিময় সভা টিএসসি কনফারেন্স হলে রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মো: আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড.বদিউজ্জামান,কৃষি অনুষদের ডিন অধ্যাপক এম জহুরুল হক, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডিন অধ্যাপক ড.মো. মাসুদুর রহমান,ইএসডিএম অনুষদের ডিন অধ্যাপক ড.মো.নুরুল আমিন, সিএসই অনুষদের ডিন অধ্যাপক ড. খোকন হোসেন, অধ্যাপক ড. সু জাহাঙ্গীর কবির সরকার, অধ্যাপক ড.মো: আলমগীর কবির, অধ্যাপক ড.মো. বেল্লাল হোসেন, অধ্যাপক ড. একেএম মোস্তফা আনোয়ার, অধ্যাপক ড. তন্বী চন্দ, অধ্যাপক ড. আহমেদ পারভেজ, অধ্যাপক ড.মো: কামরুল হাসান, অধ্যাপক ড.এস.এম.তাওহিদুল ইসলাম, অধ্যাপক ড. মো: আবদুল মাসুদ, অধ্যাপক ড. গোলাম মুরাদুল বশির, অধ্যাপক ড. সাইদুর রহমান, অধ্যাপক ড. শামসুজ্জামান সবুজ, অধ্যাপক ড. মোহাম্মদ শাহবুবুল আলম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান বলেন,” এবারই এই বৃহৎ ও গৌরবময় ভর্তি পরীক্ষা আয়োজনের মূল নেতৃত্বে রয়েছে আমাদের বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন পরম আনন্দের ও সম্মানের ঠিক তেমনি এটি এক বিশাল দায়িত্ব ও চ্যালেন্জের। দেশজুড়ে লাখ লাখ ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বপ্ন ও প্রত্যাশা জড়িয়ে থাকে এই পরীক্ষার সাথে। অত্যন্ত স্বচ্ছ, নিখুঁত এবং প্রশ্নাতীত পরীক্ষা উপহার দেওয়া এখন আমাদের প্রধান দায়িত্ব। আর এ গুরুদায়িত্ব সফলভাবে সম্পন্ন করা কোন একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন আমাদের শিক্ষক-কর্মকর্তাসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতা। বিগত বছরের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আরও বড় পরিসরে আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। তিনি বলেন, ১৯,২০ ও ২৭ মার্চের ভর্তি পরীক্ষায় প্রত্যেক শিক্ষক,কর্মকর্তাকে দায়িত্বের অংশীদার হতে হবে। আমাদের কাজ করার সক্ষমতা আছে। তিনি শিক্ষক-কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। এছাড়াও মতবিনিময় সভায় বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি