1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইউজিসির ৪ সদস্যের সাথে পবিপ্রবির ভিসি,প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ - Stbanglatv.com
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

ইউজিসির ৪ সদস্যের সাথে পবিপ্রবির ভিসি,প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪১ Time View

জাহিদুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সদস্যদের সঙ্গে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯আগষ্ট) বিকাল ৩টায় ইউজিসি ভবনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)’র সদস্য (পাবলিক বিশ্ববিদ্যালয় এর দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড.আব্দুল্লাহ-আল-মামুন, অধ্যাপক মোঃ মেহেদী হাসান, অধ্যাপক ড. মো: আসলাম হোসেন ও অধ্যাপক ড. মাছুমা হাবিব কে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান । এ সময় রেজিস্ট্রার মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন। তারা বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম প্রণয়ন, জনবল অনুমোদন ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে ইউজিসি সদস্যদের সহযোগিতা কামনা করেন।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি