1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের ২৮ নম্বর কূপের উদ্বোধন জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস। - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের ২৮ নম্বর কূপের উদ্বোধন জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস।

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ Time View

 

শেখ সাদী সুমন জেলা প্রতি নিধী ব্রাহ্মণবাড়িয়।

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে আনুষ্ঠানিকভাবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কূপটির সরবরাহ কার্যক্রম শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “সাম্প্রতিক সময়ে আমরা যে চরম জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, সেখানে এই সংবাদ নিঃসন্দেহে স্বস্তিদায়ক। আমরা এই সংকট উত্তরাধিকার সূত্রে পেয়েছি। বিগত সরকারের ভুল নীতি, আমদানি নির্ভরতা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অবহেলার কারণে খরচ বহুগুণ বেড়েছে। বর্তমানে তিনগুণ দামে এলএনজি কিনতে হচ্ছে, যা দেশের জন্য বড় বোঝা।”

প্রতিমন্ত্রী আরও জানান, জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে দেশে ১৫০টি নতুন কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ২৭টি কূপের খনন কাজ চলছে। তিতাস ফিল্ডে আরও তিনটি কূপ খনন সফল হলে সেখান থেকে অতিরিক্ত ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। এছাড়া দেশীয় সক্ষমতা বাড়াতে বাপেক্সকে শক্তিশালী করতে রিগ ক্রয় ও কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল জলিল প্রামানিক বক্তব্য রাখেন। তারা জানান, দেশীয় উৎপাদন বাড়ানোর মাধ্যমে চলতি গ্যাস সংকট মোকাবিলার চেষ্টা চলছে এবং ভবিষ্যতে অগভীর কূপের পাশাপাশি গভীর কূপ খননের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল জেলা বিএনপির সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম সহ পেট্রোবাংলা, বিজিএফসিএল ও ঠিকাদারি প্রতিষ্ঠান সিসিডিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিতাস-কামতা ফিল্ডে চারটি কূপ খনন প্রকল্পের আওতায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিসিডিসি গত বছরের ১৫ ডিসেম্বর এই কূপের কাজ শুরু করে এবং চলতি বছরের ১৯ জুন খনন কাজ শেষ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি