1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াইলে ৮ হাজার পিস ইয়াবাসহ ২ বাস শ্রমিক আটক ‎ - Stbanglatv.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

নড়াইলে ৮ হাজার পিস ইয়াবাসহ ২ বাস শ্রমিক আটক ‎

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

 

‎মনির খান নড়াইল জেলা প্রতিনিধি।

‎নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সদর থানার মালিবাগ মোড় বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

 

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালকের সার্বিক তত্ত্বাবধানে যশোরগামী নড়াইল এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব-১১-৯৬৫৮) বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের দরজা সংলগ্ন বাম পাশের প্রথম সিটে বসা যাত্রী মোঃ ইয়াকুব সরদার (৪০) এর হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

‎আটক ইয়াকুব সরদার দিঘলীয়া ভদ্রবিলা গ্রামের গণি সরদারের ছেলে। এ সময় তার সহযোগী কাঞ্চনপুর গ্রামের মোঃ সুজন মোল্যা (৩৩) কেও আটক করা হয়।

‎অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা জানান, একটি কাগজের কার্টনের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো ৪০টি নীল রঙের জিপার পলিতে ২০০ পিস করে মোট ৮ হাজার পিস ইয়াবা রাখা ছিল। এছাড়া একটি Walton অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা।

‎আটককৃতরা পেশায় বাস শ্রমিক। তারা দীর্ঘদিন ধরে বাসে যাত্রী সেজে কৌশলে মাদক পাচার করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত) এর ৩৬(১) সারণীর ১০(গ) ও ৪১ ধারায় নড়াইল সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি