1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী - Stbanglatv.com
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

 

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের কাচিনা পণ্ডিতপাড়া এলাকায় সরকারি রাস্তা নষ্ট করে বেকু দিয়ে মাটি উত্তোলন ও পরিবহনের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এতে কাচিনা পণ্ডিতপাড়া থেকে বাটাজোর এবং কাচিনা পণ্ডিতপাড়া থেকে বাঁশবাড়ি যাওয়ার সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী, পথচারী ও শিক্ষার্থীরা।

 

স্থানীয়দের অভিযোগ, মফিজ উদ্দিন, মাজেদুল,সহ কয়েকজন দীর্ঘদিন ধরে বেকু দিয়ে মাটি উত্তোলন ও পরিবহনের ব্যবসা করে আসছেন। দিন-রাত বেকু ও মাটিবাহী ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে এ সমস্যা আরও প্রকট হয়েছে বলে দাবি স্থানীয়দের।

 

এলাকাবাসী জানান, প্রায় দুই মাস আগে বর্ষাকালে রাস্তা আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় মফিজ উদ্দিনকে বেকু দিয়ে মাটি কাটা বন্ধ রাখার অনুরোধ করা হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয় বলে স্থানীয়রা জানান।

 

স্থানীয়দের আরও অভিযোগ, ভারী যানবাহন চলাচলের কারণে সড়ক নষ্ট হওয়ার পাশাপাশি ধুলাবালি ও কাদার কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে।

 

এদিকে মফিজ উদ্দিনের বিরুদ্ধে অতীতেও গুরুতর অভিযোগ থাকার দাবি করেছেন স্থানীয় কয়েকজন। তাদের দাবি, ২০০৮ সালে তার ভাইয়ের স্ত্রী হত্যার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং পরে তিনি বিদেশে চলে যান।

 

 

এ বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “বিষয়টি নিয়ে অভিযোগ এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

এলাকাবাসী সরকারি রাস্তা রক্ষা, মাটি উত্তোলন নিয়ন্ত্রণ এবং জনসাধারণের দুর্ভোগ নিরসনে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি