1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠক - Stbanglatv.com
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

মো. শাহীন আলম, গাইবান্ধা প্রতিনিধি:

 

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সুন্দরগঞ্জ আদর্শ উপজেলা শাখার উদ্যোগে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক, সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সামিউল ইসলাম। সুন্দরগঞ্জ আদর্শ উপজেলা শাখার সভাপতি শাহীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা সেক্রেটারি মো. ফাহিম মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. সুরুজ ইসলাম। অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন সুন্দরগঞ্জ বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সৈয়দ মো. মাহমুদ হাসান।
বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের জ্ঞান, চরিত্র, আমল ও সাংগঠনিক দক্ষতায় নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। ব্যক্তি জীবনে ইসলামী আদর্শের চর্চার পাশাপাশি সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, ত্যাগ, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করতে হবে। পাশাপাশি ইসলামী আন্দোলনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি