1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জোরারগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৮ ৪০ পিস ইয়াবা ও নগদ ২ হাজার টাকা উদ্ধার - Stbanglatv.com
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

জোরারগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৮ ৪০ পিস ইয়াবা ও নগদ ২ হাজার টাকা উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

 

বিশেষ প্রতিনিধি মোঃ জহির খান

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুইটি পৃথক অভিযানে সর্বমোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিমের নেতৃত্বে শনিবার (১২ সেপ্টেম্বর) রাত থেকে রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, পিএসআই (নিরস্ত্র) কামরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ১২ সেপ্টেম্বর রাত ৮টা ১৫ মিনিটে ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ইকোনমিক জোনের নতুন ৩০০ ফিট বেপজা গেটের সামনের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় চরশরৎ এলাকার বাদশা (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ২৫ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট, যার ওজন ২ গ্রাম এবং আনুমানিক মূল্য ৭ হাজার ৫০০ টাকা, উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির লব্ধ নগদ ২ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। অভিযানের সময় আরও দুইজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

 

অপরদিকে, এসআই (নিরস্ত্র) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশের আরেকটি দল ১২ সেপ্টেম্বর রাত ১১টা ৫ মিনিটে বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমফোর্ট হাসপাতালের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে অভিযান চালায়। এ সময় চট্টগ্রাম নগরের বাসিন্দা মো. সুমন (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তার পরনে থাকা কালো রঙের ক্যাপের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১ দশমিক ২ গ্রাম এবং আনুমানিক মূল্য ৪ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

এছাড়া এএসআই (ডব্লিউবিটি) মো. আব্দুল মমিনের নেতৃত্বে পৃথক অভিযানে যৌতুক নিরোধ আইনের মামলার পরোয়ানাভুক্ত আসামি শাহাদাত হোসেনকে তার নিজ বাড়ি উত্তর ইসলামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

একই অভিযানে জোরারগঞ্জ থানার একটি মাদক মামলায় ১ বছর ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত এবং সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. আউলিয়া হোসেন প্রকাশ শহিদকে ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে ইসলামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ আরও জানায়, ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারায় পৃথক অভিযানে মো. মাহাবুবুল ইসলাম রাব্বি (২০) ও প্রিন্স দেবনাথ (২০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রাব্বিকে ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে বারইয়ারহাট বাজার এলাকা এবং প্রিন্স দেবনাথকে রাত ১০টা ১০ মিনিটে দেওয়ানপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

এদিকে, জোরারগঞ্জ থানার একটি মামলার তদন্তে প্রকাশিত আসামি মো. শরিফুল ইসলাম রাসেল (৪০)-কে ১৩ সেপ্টেম্বর রাত ১২টা ১০ মিনিটে বারইয়ারহাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

অন্যদিকে, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোশারফ হোসেন প্রকাশ ফুলসার (৪৪)-কে ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে খিলমুরারী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

 

জোরারগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জোরারগঞ্জ থানা এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি