
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। এ সময় তিনি পানিবন্দি মানুষের খোঁজখবর নেন এবং বন্যাকবলিত ১২০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুর্লভপুর ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসক পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। তিনি বন্যার্তদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। এদিকে, চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। সর্বশেষ পরিমাপে পদ্মার পানি ১১ সেন্টিমিটার কমেছে। এতে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে এখনও জেলার বিভিন্ন নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গি বলেন, বন্যাকবলিত মানুষের পাশে প্রশাসন রয়েছে। পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী দুর্গত মানুষের মাঝে ত্রাণ ও অন্যান্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।
স্থানীয়রা জানান, পদ্মার পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে পানি পুরোপুরি নেমে না যাওয়া পর্যন্ত দুর্ভোগ অব্যাহত থাকবে বলে জানান তারা।
© All rights reserved © 2023
Leave a Reply