
বিশেষ প্রতিনিধি:চৌধুরী জুয়েল রানা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের নড়াগাতী থানার ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি বি. এম. নজরুল ইসলাম (কাবুল বিশ্বাস)। তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের সময় কাবুল বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের পাশে থেকে রাজনীতি করে আসছেন। রাজনৈতিক জীবনে নানা সময় অত্যাচার, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হলেও তিনি কখনো নিজের এলাকা ছেড়ে যাননি। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি পহরডাঙ্গার মানুষের সঙ্গে ছিলেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, জনগণ তাকে চেয়ারম্যান নির্বাচিত করার সুযোগ দিলে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে পহরডাঙ্গা ইউনিয়নকে একটি সুন্দর, আধুনিক, সেবামুখী ও উন্নয়নমূলক ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।
কাবুল বিশ্বাস আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সঙ্গে আছি। সুখে-দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনেও সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। এজন্য ইউনিয়নবাসীর দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করছি।
এদিকে, আসন্ন নির্বাচনকে ঘিরে পহরডাঙ্গা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়তে শুরু করেছে। প্রার্থীরা ইতোমধ্যে সাধারণ ভোটার ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। নির্বাচনী মাঠে শেষ পর্যন্ত কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা সময়ের সঙ্গে আরও স্পষ্ট হবে।
© All rights reserved © 2023
Leave a Reply