
আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি
পার্বত্য জেলা বান্দরবানের মেঘলা এলাকার তালুকদার পাড়ায় ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে এলাকাবাসী আটক করেছেন বলে জানা গেছে।
আটক দুজন হলেন মোঃ মুজাহিদ (পিতা: ভাসা মিয়া) এবং মোহাম্মদ বাপ্পি (পিতা: শাহাবুদ্দিন)।
স্থানীয় সূত্রের দাবি, ইয়াবা সেবনের অভিযোগে তাদের আটক করা হয়। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট থানার বক্তব্য বা পুলিশি নিশ্চিতকরণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের পরই প্রকৃত তথ্য নিশ্চিত হওয়া সম্ভব।
এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া গেলে সংবাদটি হালনাগাদ করা হবে।
Leave a Reply