
হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জ জেলা প্রশাসক, সোহানা নাসরিন-এর সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মাজহারুল ইসলাম,সংসদ সদস্য, কিশোরগঞ্জ-১; অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দীন,সংসদ সদস্য, কিশোরগঞ্জ-২ এবং কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান তাঁর বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে জেলা পুলিশের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের চলমান কার্যক্রম আরও জোরদার করার কথা জানান।
এসময় পুলিশ সুপার সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিশোরগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
উক্ত সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2023
Leave a Reply