
মোহাম্মাদ করিম লামা- আলীকদম প্রতিনিধি
বান্দরবানের লামায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাদকসেবী আসামিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করিয়াছেন আদালত। রবিবার (১৩ সেপ্টেম্বর) লামার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় আসামিদের দোষ স্বীকারের ভিত্তিতে এ দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হইলেন—লামা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লামা বাজারপাড়ার মৃত জয়নাল আবেদীনের পুত্র মো. আকরাম (৩৮) এবং একই ওয়ার্ডের টিএন্ডটি পাড়ার সুধীর মল্লিকের পুত্র প্রকাশ মল্লিক (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, লামা থানার উপপরিদর্শক (এসআই) শাকিল আহম্মেদ পৃথক অভিযানে দুই আসামিকে আটক করিয়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, লামায় উপস্থাপন করেন।
আদালত সূত্রে জানা যায়, আসামি মো. আকরাম দোষ স্বীকার করায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব আতাউল্লাহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাঁহাকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁহাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করিতে হইবে।
অপর আসামি প্রকাশ মল্লিককে একই আইনে ৩ দিনের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাঁহাকে আরও ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করিতে হইবে।
আদালতের এ দণ্ডাদেশের মধ্য দিয়া মাদকবিরোধী আইন প্রয়োগের কার্যক্রমে আরও একটি দৃষ্টান্ত স্থাপিত হইল।
© All rights reserved © 2023
Leave a Reply