1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ফেনীতে বিএমইউজে জেলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

ফেনীতে বিএমইউজে জেলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ Time View

 

বিশেষ প্রতিনিধি মোঃ জহির খান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেনী শহরের একটি রেস্টুরেন্টে সংগঠনের মাসিক সাধারণ সভার আয়োজন করা হয়।

 

সংগঠনের সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

 

এ সময় বক্তব্য রাখেন সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি গাজীউল হক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান রোজন, সাংগঠনিক সম্পাদক আবু জাফর হৃদয়, ধর্মবিষয়ক সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন মিলন, নির্বাহী সদস্য আলাউদ্দিন সবুজ ও সদস্য জহিরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

সভায় বিএমইউজের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

বক্তারা বলেন, মফস্বল পর্যায়ের সাংবাদিকরা নানা প্রতিকূলতার মধ্যেও সংবাদ সংগ্রহ ও পরিবেশনের মাধ্যমে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরছেন। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

 

সভায় সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সাংবাদিকদের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে সদস্যদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত ও মতামত নিয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি