
মোহাম্মদ করিম, লামা-আলীকদম প্রতিনিধি
বান্দরবানের লামা শহরে চুরির হিড়িক পড়িয়াছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার সুযোগ কাজে লাগাইয়া চোরচক্র বাসাবাড়ি, সরকারি-বেসরকারি ও এনজিও কার্যালয় এবং মোবাইল টাওয়ারের বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করিতেছে বলিয়া অভিযোগ উঠিয়াছে। এতে শহরবাসীর মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়িতেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর লামা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জনের কক্ষের জানালা ও দরজা ভাঙিয়া চোরেরা প্রবেশ করে। পরে সেখান হইতে একটি ল্যাপটপ, একটি মনিটর, একটি মাউস ও একটি কিবোর্ড চুরি করিয়া লইয়া যায়।
দপ্তরের কর্মচারীরা বিষয়টি জানিতে পারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলিয়া জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, লামা শহরে চুরির ঘটনা বৃদ্ধি পেলেও অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা দৃশ্যমান নহে। ফলে চোরেরা আরও বেপরোয়া হইয়া উঠিতেছে।
এ অবস্থায় চুরির ঘটনাগুলো তদন্তপূর্বক জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার, চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং শহরে পুলিশি টহল জোরদারের দাবি জানাইয়াছেন স্থানীয়রা।
© All rights reserved © 2026
Leave a Reply