1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লোহাগড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায়,২৪ ঘণ্টায় আটক ৬ - Stbanglatv.com
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

লোহাগড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায়,২৪ ঘণ্টায় আটক ৬

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View

 

মনির খান নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলের লোহাগড়া উপজেলায় শালনগর  ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে  ও শালনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য ইসলাম শেখ হত্যার ঘটনায় লোহাগড়া থানা পুলিশ ৬ জন কে আটক করেছে।

শালনগর ইউনিয়ন রঘুনাথপুর কবরস্থানের কাছে পৌছালে তাকে কুপিয়ে হত্যা করে।

ইসলাম শেখ সাবেক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন। এ ঘটনায় ২৪ ঘণ্টায় সাতজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার সালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের কবরস্থান এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ইসলাম শেখ ওই গ্রামের বজলু শেখের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ইসলাম শেখ লাহুড়িয়া বাজার থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পথে কবরস্থান এলাকায় পৌঁছালে ওই গ্রামের আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি টিপু সুলতান ও কামরুল ইসলামের নেতৃত্বে, পূর্ব থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে। আটকরা হলেন—রঘুনাথপুর গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে ইয়ামিন মোল্যা (২২), মৃত হোসেন শেখের ছেলে সোহেল শেখ (৩৬), মাসুদ মোল্যার ছেলে নাছিম মোল্যা (১৭), মৃত গোলাম মওলার ছেলে সাবাবুল শেখ (৬০), একই পিতার ছেলে শহিদুল ইসলাম আঙ্গুরী (৪০) এবং দাউদ শেখের ছেলে রমজান শেখ (২০)।

লোহাগড়া বিএনপির সভাপতি (সাবেক) আহাদুজ্জামান বাটু বলেন নিহত ইসলাম শেখের ময়না তদন্ত নড়াইল সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। আছর বাদ তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, হত্যাকাণ্ডে জড়িত  ৬ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন আছে।বর্তমান অবস্থা স্বভাবিক। মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য  মাত্র দুই দিনের ব্যবধানে উপজেলার দুটি ইউনিয়নে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি