1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ টাকার মাদক জব্দ - Stbanglatv.com
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ টাকার মাদক জব্দ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View

 

মোঃ হামিদুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (২২ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৬ লাখ ১১ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় গাঁজা ও ইয়াবার বড় চালান জব্দ করা হয়েছে। একই সঙ্গে চোরাচালানি গবাদিপশু ও অন্যান্য অবৈধ মালামালও আটক করেছে বিজিবি।

 

 

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ২২ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা গাঁজা ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ১১ হাজার ৫০০ টাকা। এছাড়া সীমান্তে টহল জোরদারের মাধ্যমে চোরাচালানি গবাদিপশু ও অন্যান্য নিষিদ্ধ পণ্যও আটক করা হয়েছে।

 

 

২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 

 

জব্দকৃত মাদক ও অন্যান্য মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি