1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আশুলিয়ায় লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের মানবিক উদ্যোগ - Stbanglatv.com
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

আশুলিয়ায় লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের মানবিক উদ্যোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

 

মোঃ আসিফুজ্জামান আসিফ নিজস্ব প্রতিবেদক

 

সাভারের আশুলিয়ায় সমাজের অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা সাভার। সংগঠনটির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রাথমিক চক্ষু চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা ও ছানি রোগী বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

 

বৃহস্পতিবার আশুলিয়ার তালটেকি এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা নিতে সকাল থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষের ভিড় দেখা যায়। দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ১ হাজার ২০০ রোগীকে চক্ষু ও স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

 

চিকিৎসা কার্যক্রমে রোগীদের চোখ পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় পরামর্শ এবং ছানি রোগী শনাক্তকরণ করা হয়। এর মধ্যে চিকিৎসকদের পরীক্ষায় ৬০ জন ছানি রোগীকে শনাক্ত করা হয়েছে। শনাক্ত রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন করিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে লায়ন্স ক্লাব অব ঢাকা সাভার।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন নওজাত সারওয়াত ইসলাম পিএমজেএফ, ডিস্ট্রিক্ট গভর্নর, ডিস্ট্রিক্ট ৩১৫ এ-১, বাংলাদেশ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবিনা সিদ্দীকা এমজেএফ, দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর, ডিস্ট্রিক্ট ৩১৫ এ-১, বাংলাদেশ।

 

এ চিকিৎসা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও ডিস্ট্রিক্ট ৩১৫ এ-১ বাংলাদেশের প্রাক্তন জেলা গভর্নর ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু এমজেএফ। সার্বিক সহযোগিতায় ছিলেন লায়ন মো. হুমায়ুন কবির দেওয়ান এমজেএফ, রিজিওন চেয়ারপারসন, হেডকোয়ার্টার, ডিস্ট্রিক্ট ৩১৫ এ-১, বাংলাদেশ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন মো. সারোয়ার হোসেন আসিফ, সভাপতি, লায়ন্স ক্লাব অব ঢাকা সাভার।

 

চিকিৎসা সেবার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় কর্মসূচির অংশ হিসেবে এলাকায় বৃক্ষরোপণ করা হয়। আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, অর্থের অভাবে অনেক অসহায় মানুষ প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা করাতে পারেন না। লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের এ ধরনের উদ্যোগ দরিদ্র মানুষের জন্য অত্যন্ত উপকারী।

 

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি