1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন - Stbanglatv.com
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View

 

আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

প্রেসক্লাব মোল্লাহাটের সাংগঠনিক সম্পাদক গোলাম রসুলের শ্বশুর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকা এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। তিনি ফকিরহাট উপজেলার আট্টাকা এলাকার স্থানীয় বাসিন্দা ছিলেন। তবে জন্মসূত্রে তিনি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ঘোষগাতী এলাকার বাসিন্দা।

মঙ্গলবার সকাল ১১টায় ফকিরহাটে নিজ বাড়ি প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১টায় মোল্লাহাট বড়ঘাট মাদ্রাসা মাঠে গার্ড অব অনারের মাধ্যমে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর বাদ জোহর দ্বিতীয় জানাজার নামাজ শেষে বড়ঘাট মাদ্রাসা কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি