
সাকিব চৌধুরী (চট্টগ্রাম)
চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুর থেকে হাইতকান্দি, সাহেরখালী, ভোরবাজার–অলি আহম্মেদ–আব্দুর রহমান সড়কের প্রশস্তকরণ ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজামসহ উপজেলা ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়কটির প্রশস্তকরণ ও সংস্কার কাজ সম্পন্ন হলে অত্র অঞ্চলের হাজার হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। এতে যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা ফিরবে এবং সার্বিক যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাত্র যোগ হবে।
Leave a Reply