1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবযোগদানকৃত পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা - Stbanglatv.com
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবযোগদানকৃত পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবযোগদানকৃত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহামুদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।সোমবার (৩ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক আন্তরিক অনুষ্ঠানে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা নবাগত এই কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং তাঁর সফল কর্মজীবন কামনা করেন। এ সময় উপস্থিত বক্তারা বলেন, ডা. মোঃ মাহামুদুর রহমানের যোগদানের মাধ্যমে ভোলাহাট উপজেলার পরিবার পরিকল্পনা ও মাতৃ-শিশু স্বাস্থ্যসেবার কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদী। শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবযোগদানকৃত পরিবার পরিকল্পনা কর্মকর্তা সকলের আন্তরিকতা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দিতে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি