1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শেখ সেলিমকে ঘিরে আওয়ামী লীগে নতুন করে নেতৃত্বের প্রশ্ন - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শেখ সেলিমকে ঘিরে আওয়ামী লীগে নতুন করে নেতৃত্বের প্রশ্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্ব কে পালন করবেন—এ নিয়ে শেখ ফজলুল করিম সেলিমের নাম সামনে আসার পর দলটির ভেতরে নতুন করে নেতৃত্বের প্রশ্ন দেখা দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তার অনুপস্থিতিতে দলের জ্যেষ্ঠ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম দায়িত্ব পালন করবেন বলে ইঙ্গিত দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত দাবি করেছেন, দলটিতে নেতৃত্ব নিয়ে কোনো সংকট বা দ্বন্দ্ব নেই। তার ভাষ্য, গঠনতন্ত্র অনুযায়ী শেখ হাসিনাই দলের সভাপতি এবং নেতৃত্বে পরিবর্তনের একমাত্র ফোরাম হলো দলীয় কাউন্সিল।

এদিকে কলকাতায় থাকা দলটির কয়েকজন নেতার ভাষ্য, শেখ সেলিম সম্প্রতি দলীয় কার্যক্রমে সক্রিয় হওয়ায় দলের একটি অংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। যদিও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিরোধের কথা স্বীকার করেনি আওয়ামী লীগ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া নিয়ে দলের ভেতরে মতভেদ তৈরি হলে ভবিষ্যতে তা সংকট বা গ্রুপিংয়ের রূপ নিতে পারে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি