
মোঃ হামিদুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটা গ্রামের ধরলা নদীসংলগ্ন একটি ছোট নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ সময় স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে ধরলা নদী থেকে বয়ে আসা একটি ছোট নালায় মরদেহটি আটকে থাকতে দেখেন তারা।বিষয়টি জানাজানি হলে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।
পরে স্থানীয় গ্রাম পুলিশ সদস্যরা বিষয়টি ফুলবাড়ী থানায় জানান। খবর পেয়ে দুপুর ১টার দিকে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয় গ্রাম পুলিশ সদস্যদের সহযোগিতায় দীর্ঘ চেষ্টা শেষে বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা শাহালম জানান, অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।
© All rights reserved © 2023
Leave a Reply