1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মিঠামইনে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া। - Stbanglatv.com
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

মিঠামইনে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া।

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

 

মিঠামইন প্রতিনিধি সাগর আহমেদ।

 

কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড় ১০টার দিকে উপজেলার গোপদিঘী ইউনিয়নের দক্ষিণ গোপদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিহত শিশুরা হলো—দক্ষিণ গোপদিঘী এলাকার জুয়েল মন্ডলের ছেলে জয়ন্ত নম মন্ডল (৭) এবং একই এলাকার আব্দুল কাদিরের মেয়ে হাফিজা আক্তার (৪)।

 

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, সকালে জয়ন্ত ও হাফিজা একসঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে তলিয়ে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখে স্বজনরা।

 

পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

 

একসঙ্গে দুই নিষ্পাপ শিশুর অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোপদিঘী এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। প্রতিবেশীরা জানান, শিশু দুটি অত্যন্ত প্রাণবন্ত ছিল; তাদের এমন আকস্মিক প্রস্থানে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেছে।

 

এ ঘটনার পর হাওর অঞ্চলের খোলা পুকুর, ডোবা ও জলাশয়ের কাছাকাছি শিশুদের একা না ছাড়ার জন্য স্থানীয়দের পক্ষ থেকে জোর তাগিদ দেওয়া হয়েছে। শিশুদের সুরক্ষায় পরিবারের অভিভাবকদের আরও বেশি সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি