
মোঃ সবুজ সরদার উপজেলা প্রতিনিধিলোহাগড়া (নড়াইল):
স্ত্রীর সাথে অভিমান করে নিজ ঘরে গলায় বেল্ট পেঁচিয়ে আত্মহত্যা করেছেন রহমত শেখ (৩০) নামের এক যুবক। তিনি পেশায় একজন লিভার/লেবার শ্রমিক ছিলেন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নড়াইলের লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর গ্রামে।
স্থানীয় ও সূত্রে জানা যায়, মৃত রহমত শেখ চর মল্লিকপুর গ্রামের আহাদ জয় শেখ ও মুমতাজ বেগম দম্পতির ছেলে। সম্প্রতি পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হলে রাগ করে তিনি বাপের বাড়ি চলে যান। স্ত্রী চলে যাওয়ার পর থেকে রহমত
মানসিক কষ্টে ভুগছিলেন। এর জেরে তিনি নিজ ঘরে ঢুকে গলায় বেল্ট দিয়ে ফাঁস নেন। পরে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর আজ সোমবার (৩ আগস্ট, ২০২৬) যথাযথ আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সাথে পুলিশ ময়নাতদন্ত প্রতিবেদনের অনুলিপি ও প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার পরিদর্শক অজিত কুমার রায় জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে এবং এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে।
Leave a Reply