1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন (কলাপট্টি) সড়ক নির্মাণকাজের উদ্বোধন - Stbanglatv.com
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন (কলাপট্টি) সড়ক নির্মাণকাজের উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২০ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

দীর্ঘদিনের জনভোগান্তির অবসান ঘটাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উদয়ন মোড় (আলাউদ্দিন হোটেল) থেকে রেল স্টেশন (কলাপট্টি) পর্যন্ত ইউনিব্লক সড়ক নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্মাণকাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. ময়েজ উদ্দিন, বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পের চুক্তিমূল্য ১২ লাখ ৬০ হাজার ২৬৩ টাকা। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। ইউনিব্লক সড়ক নির্মাণ সম্পন্ন হলে এলাকাবাসীর যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি