1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লামা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত রোগীর চাপ,  মেঝেতে চিকিৎসাধীনদের পরিদর্শনে ইউএইচএফপিও।  - Stbanglatv.com
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

লামা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত রোগীর চাপ,  মেঝেতে চিকিৎসাধীনদের পরিদর্শনে ইউএইচএফপিও। 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

 

মোহাম্মদ করিম, লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা গ্রহণে আসা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শয্যাসংকট দেখা দিয়েছে। ফলে অতিরিক্ত রোগীদের কেউ কেউ বাধ্য হয়ে হাসপাতালের মেঝেতে অবস্থান করে চিকিৎসাসেবা গ্রহণ করছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন অতিরিক্ত রোগী এবং শয্যা না পেয়ে মেঝেতে অবস্থানরত রোগীদের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে ডা. গোলাম মোস্তফা নাদিম রোগীদের চিকিৎসাসেবার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসা ও সার্বিক অবস্থার খোঁজখবর গ্রহণ করেন।

উল্লেখ্য, পার্বত্যাঞ্চলের দুর্গম ও বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। লামা উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার রোগীরা চিকিৎসাসেবার জন্য এ স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। ফলে প্রায়ই রোগীর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় এবং শয্যাসংকটের কারণে অনেক রোগীকে কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হতে হয়।

স্থানীয় সচেতন মহল মনে করেন, ক্রমবর্ধমান রোগীর চাপ বিবেচনায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা জরুরি। এতে দুর্গম পার্বত্যাঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও কার্যকর হবে।

রোগীদের স্বার্থে হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়ন এবং শয্যাসংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি