1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাংশায় মাদকবিরোধী অভিযানে ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩ - Stbanglatv.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

পাংশায় মাদকবিরোধী অভিযানে ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

 

মোঃ মেহেদী হাসান বিশ্বাস। পাংশা, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দল।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পাংশা থানাধীন হাবাসপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজবাড়ীর একটি আভিযানিক দল পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে।

 

অভিযানে হাবাসপুর গ্রামের মোঃ জিয়া বিশ্বাস (৪৪)-এর বসতঘর তল্লাশি করে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে একই এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ মোঃ শুভ ইসলাম (১৯) ও মোঃ মুকমিনুল ওরফে সাইমুন (১৯) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—হাবাসপুর গ্রামের মোঃ সেকান বিশ্বাসের ছেলে মোঃ জিয়া বিশ্বাস (৪৪), কুষ্টিয়ার দৌলতপুর থানার পূর্ব মহিষকুন্ডি এলাকার মোঃ দ্বীন ইসলামের ছেলে মোঃ শুভ ইসলাম (১৯) এবং একই থানার বাধের বাজার এলাকার মোঃ আশাদুলের ছেলে মোঃ মুকমিনুল ওরফে সাইমুন (১৯)।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় পাংশা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি