1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সীমান্তের যুবকদের আত্মকর্মসংস্থানে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ - Stbanglatv.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

সীমান্তের যুবকদের আত্মকর্মসংস্থানে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

সীমান্ত এলাকায় বসবাসরত শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর উদ্যোগে ছয় সপ্তাহব্যাপী ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ-২০২৬’ শুরু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনকালে লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত এলাকায় বসবাসরত যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫৩ বিজিবির উদ্যোগে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষিত বেকার যুবকদের দক্ষ করে গড়ে তুলে

আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এসব প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। তিনি বলেন, ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিংয়ের মতো কারিগরি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে যুবকরা নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারবেন। ৫৩ বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নেও বিজিবি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীল করে তোলার মাধ্যমে সীমান্ত এলাকার বেকারত্ব কমানোর পাশাপাশি চোরাচালান ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখার ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিতভাবে অভিযান ও বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়, সীমান্ত এলাকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি