1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কুহুমা শান্তিরবাজার এজেন্ট আউটলেটে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত - Stbanglatv.com
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

কুহুমা শান্তিরবাজার এজেন্ট আউটলেটে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ২২ Time View

 

বিশেষ প্রতিনিধি: মোঃ জহির খান

গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক জোরদার, সেবার মানোন্নয়ন এবং আমানত ও বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র কুহুমা শান্তিরবাজার এজেন্ট আউটলেটের উদ্যোগে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন কুহুমা শান্তিরবাজার এজেন্ট আউটলেটের সাবেক স্বত্বাধিকারী জনাব দ্বীন মোহাম্মদ মজুমদার মজনু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ জহির উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ছাগলনাইয়া শাখার এভিপি ও শাখা প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাখার সিনিয়র অফিসার মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তর কুহুমা নূরানী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, উত্তর কুহুমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনির এবং উত্তর কুহুমা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আনোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক পুরাতন মুহুরীগঞ্জ এজেন্ট আউটলেটের সম্মানিত স্বত্বাধিকারী মোঃ ফয়সল ভূঁইয়া এবং ইসলামী ব্যাংক কুহুমা শান্তিরবাজার এজেন্ট আউটলেটের সম্মানিত স্বত্বাধিকারী মোহাম্মদ ফারুক। এছাড়াও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, উদ্যোক্তা এবং বিপুলসংখ্যক গ্রাহক সমাবেশে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, গ্রাহকের আস্থা ও সন্তুষ্টিই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি। আধুনিক, দ্রুত, নিরাপদ ও শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে আমানত সংগ্রহ, রেমিট্যান্স, বিনিয়োগ সুবিধা, ডিজিটাল ব্যাংকিং সেবা এবং গ্রাহকসেবার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত গ্রাহকরা তাঁদের মতামত, পরামর্শ ও প্রত্যাশা তুলে ধরেন এবং ব্যাংকের বিভিন্ন সেবার প্রশংসা করেন।

শেষে উপস্থিত সকল গ্রাহকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ভবিষ্যতেও পারস্পরিক আস্থা, সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে একসঙ্গে এগিয়ে চলার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি