1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি  - Stbanglatv.com
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১২ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত “পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে শুক্রবার (৩১ জুলাই) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মাসিদুল হক নিখিল। এ সময় ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থেকে বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। অনুষ্ঠানে ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি