1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কুড়িগ্রামে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত - Stbanglatv.com
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৪৩ Time View

 

মোঃ হামিদুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারকে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া কেন্দ্র সচিব হলেন, ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও আলিম পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মাওলানা মো. আলতাফ হোসাইন। অপরজন মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার ও ট্যাগ অফিসার সাইফুর রহমান।

 

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ।

 

 

জানা গেছে, গতকাল বুধবার আলিম পরীক্ষার বিজ্ঞান বিভাগের রসায়ন প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় নাগেশ্বরী কামিল মাদরাসার অনিয়মিত পরীক্ষার্থী জাকিরুল ইসলামকে ভুলবশত নিয়মিত পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত প্রশ্নপত্র দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা পরীক্ষা চলার পর কেন্দ্র পরিদর্শনে এসে ইউএনও অমৃত দেবনাথ বিষয়টি শনাক্ত করেন। পরে পাশের উপজেলা থেকে অনিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্র সংগ্রহ করে অতিরিক্ত সময় দিয়ে তার পরীক্ষা সম্পন্ন করা হয়।

 

 

এ ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয় এবং কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। একই সঙ্গে ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. মাহবুবুল আলমকে নতুন কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

 

এ বিষয়ে কেন্দ্র সচিব ও অধ্যক্ষ মাওলানা মো. আলতাফ হোসাইন বলেন, ওই অনিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্র আমাদের কেন্দ্রে আসেনি। প্রশ্নপত্রটি নাগেশ্বরী কামিল মাদরাসা কেন্দ্রে ছিল। পরে কেন্দ্র পরিবর্তন হলেও সেখান থেকে প্রশ্নপত্র পাঠানো হয়নি। বর্তমানে নাগেশ্বরী কামিল মাদরাসার পরীক্ষার্থীরা ভূরুঙ্গামারী কেন্দ্রে এবং ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার পরীক্ষার্থীরা নাগেশ্বরী কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ বলেন, পরে প্রয়োজনীয় প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি