1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মসজিদ রোড থেকে খালপাড় প্রস্তাবিত নতুন রাস্তা পরিদর্শন করেন এমপি শ্যামল - Stbanglatv.com
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

মসজিদ রোড থেকে খালপাড় প্রস্তাবিত নতুন রাস্তা পরিদর্শন করেন এমপি শ্যামল

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মসজিদ রোড থেকে খালপাড় সড়ক পর্যন্ত সরকারি জায়গা থেকে দোকানপাট উচ্ছেদ করে বক্স কালভার্টসহ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এ লক্ষ্যে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রস্তাবিত নতুন সড়কের স্থান পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম ও পৌর প্রশাসক শরিফুল ইসলাম, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী কাউছার আহমেদ, তরী বাংলাদেশের আহবায়ক শামীম আহমেদ, সদস্য সোহেল রানা ভূইয়াসহ সংশ্লিষ্টরা। পরে জেলা যুবদলের আয়োজন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খালপাড় সড়কের পাশে সবুজায়নে বৃক্ষরোপণ করা হয়।

 

পরিদর্শন শেষে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি সরকারি জায়গা থেকে দোকানপাট উচ্ছেদ করে এলাকাটি অবমুক্ত করার পাশাপাশি জনসাধারণের চলাচলের সুবিধার্থে বক্স কালভার্ট ও রাস্তা নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পৌরসভার প্রশাসককে নির্দেশনা দেন।

এবং বলেন, পৌরসভার ড্রেনের ওপর স্থাপনা নির্মাণের কারণে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। জায়গাটি অবমুক্ত করে পরিকল্পিতভাবে কালভার্টসহ রাস্তা নির্মাণ করা হলে স্থানীয় বাসিন্দাদের চলাচল সহজ হবে। মূল সড়কের উপর যানবাহন ও মানুষের চলাচলে চাপ কমে যাবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে।

 

এসময় তিনি আরো বলেন, সরকার পাঁচ বছরের ২৫ কোটি গাছ লাগানো লক্ষ্যে কাজ করছে তারই অংশ হিসেবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ খালপাড় সড়কের পাশে বৃক্ষরোপণ করা হয়েছে। এতে খালপাড়ের প্রাকৃতিক পরিবেশ সুন্দর হবে।

 

পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম স্থাপনা উচ্ছেদসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার কথা জানান।

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পৌরসভার পানি নিষ্কাশনের জন্য নির্ধারিত সরকারি জায়গা দোকানপাট নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছে। অথচ গাড়িসহ মানুষজন অনেকদূর ঘুরে মুল রাস্তায় যেতে হয়। ফলে শহরের এ এলাকায় যানজট লেগে থাকে এবং অন্য সড়কগুলো সংকুচিত হয়ে পড়েছে। দ্রুত জায়গাটি অবমুক্ত করে রাস্তা নির্মাণ করা হলে এ এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি