1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লামায় শ্যালো মেশিন জব্দ।  অবৈধ বালু উত্তোলনে নদীভাঙন, ফসলি জমি ও বসতবাড়ি হুমকিতে।  - Stbanglatv.com
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

লামায় শ্যালো মেশিন জব্দ।  অবৈধ বালু উত্তোলনে নদীভাঙন, ফসলি জমি ও বসতবাড়ি হুমকিতে। 

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

 

মোহাম্মদ করিম, লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের লামা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছাগলখাইয়া হেডম্যানপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে পাইপসহ একটি শ্যালো মেশিন (ইঞ্জিন) জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৫ সেপ্টেম্বর) লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় লামা থানা পুলিশের সদস্যসহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেন।

স্থানীয়দের অভিযোগ, ছাগলখাইয়া হেডম্যানপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে রাশেদ নামে এক ব্যক্তি মাতামুহুরী নদীতে শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। তাঁদের দাবি, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর দুই তীরে ভাঙন দেখা দিয়েছে। এতে ফসলি জমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।

এলাকাবাসী আরও জানান, বালু পরিবহনের কারণে হেডম্যানপাড়ার চলাচলের সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে অনেকাংশে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সচেতন মহল উপজেলা প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানালেও অবৈধ বালু উত্তোলন পুনরায় শুরু হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। তাঁদের দাবি, শুধু শ্যালো মেশিন জব্দ নয়, বরং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মাতামুহুরী নদী ও নদীতীরবর্তী জনপদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি