1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় পাতার বিড়ি জব্দ, আটক ১ - Stbanglatv.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় পাতার বিড়ি জব্দ, আটক ১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৭ হাজার ৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি, একটি মোটরসাইকেলসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের লাতুর গ্রামের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। ৫৯ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১০-এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লাতুর গ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় ৭ হাজার ৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি ও একটি Hero 100cc মোটরসাইকেলসহ আজবাহার (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক আজবাহার শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়া গ্রামের মৃত একতাজ আলমের ছেলে। জব্দ করা মালামাল ও মোটরসাইকেলের সিজার মূল্য ১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটক ব্যক্তিসহ জব্দ করা মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সব ধরনের চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি