1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ - Stbanglatv.com
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৭ Time View

 

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবু সাঈদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি মো. জহুরুল ইসলাম। এ সময় পরিবেশ অধিদপ্তরের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. আজম আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় আয়াস বাংলাদেশের ১০ জন সদস্য অংশগ্রহণ করেন। জেলার যুবসমাজের প্রতিনিধি হিসেবে আয়াস বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. ওয়ালিদ হাসান পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পরিবেশগত চ্যালেঞ্জ তুলে ধরে এসব সমস্যা মোকাবিলায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি