
বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা
মঙ্গলবার (০৭ জুলাই) দুপুর ১২টায় নড়াইল জেলার নড়াগাতী থানার যোগানিয়াতে নির্মাণাধীন ৯নং বাঐসোনা ইউনিয়ন ভূমি অফিস ভবনের চলমান নির্মাণকাজ এবং বাউন্ডারির সীমানা নির্ধারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস।
পরিদর্শনকালে তিনি নির্মাণকাজের অগ্রগতি, ভূমির সীমানা নির্ধারণ এবং সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাঐসোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমদ আলী, বাঐসোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহম্মদী বাবলু এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত ব্যক্তিরা জানান, ভূমি অফিস ভবনের নির্মাণকাজ সঠিকভাবে সম্পন্ন এবং নির্ধারিত সীমানা অনুযায়ী বাউন্ডারি নির্মাণ নিশ্চিত করতে এ পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ও মানসম্মতভাবে নির্মাণকাজ সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
© All rights reserved © 2023
Leave a Reply