
অনলাইন ডেস্ক রিপোর্টঃ
সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার রানু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কথিত ‘আয়নাঘর’-এর একটি চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়ার দাবি জানিয়েছেন।
মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। রেহানা বলেন, অতীতে বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর নির্যাতনে ব্যবহৃত হয়েছে বলে আলোচিত ওই স্থানে শেখ হাসিনাকে এনে একই ধরনের শাস্তি দেওয়া উচিত।
এ সময় তিনি বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, বিভক্তির সুযোগে শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় ফিরলে বিরোধীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হতে পারে।
জুলাই গণ-অভ্যুত্থানে ফেনীতে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে রেহানা অভিযোগ করেন, পুলিশ প্রশাসন ও বিচারিক প্রক্রিয়া নিয়ে ক্ষোভ রয়েছে ভুক্তভোগী পরিবারগুলোর। তারা দ্রুত বিচার ও আসামিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা দাবি করেছেন।
এ ছাড়া ব্যাংক খাতের দুর্নীতির সমালোচনা করে তিনি বলেন, গ্রাহকদের অর্থ লুট করে বিদেশে অবস্থানকারী ব্যক্তিদের সম্পত্তি নিলামে বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া উচিত। পাশাপাশি সরকারি হাসপাতালের কিছু নার্সের আচরণ নিয়েও অভিযোগ তোলেন তিনি।
© All rights reserved © 2023
Leave a Reply