
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (২৩ জুন ) ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় সন্দেহজনক হামের রোগী হিসেবে মোট ১ হাজার ৫৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ জন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে ৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং ১ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো হামের রোগী ভর্তি নেই। শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা শূন্য। তবে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে বর্তমানে ১০ জন রোগী ভর্তি রয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত ২০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৩ জনের শরীরে হাম রোগের উপস্থিতি নিশ্চিত হয়েছে। এদিকে, চলমান প্রাদুর্ভাবের মধ্যে জেলায় সন্দেহজনকভাবে হামে আক্রান্ত হয়ে মোট ৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে শিশুদের হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply