1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে তালাবদ্ধ করে আগুন, বসতঘর, গরু, ধান- চাল ও আসবাব পুড়ে ছাই - Stbanglatv.com
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে তালাবদ্ধ করে আগুন, বসতঘর, গরু, ধান- চাল ও আসবাব পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৫৯ Time View

আফজালুর রহমান উজ্জল বিশেষ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকের টাকা দিতে অস্বীকার করায় নিজের স্ত্রীকে ঘরে তালাবদ্ধ করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গিয়াছে। সোমবার (২২ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার জিনারী ইউনিয়নের গাবরগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।

 

জানা গেছে, গাবরগাঁও গ্রামের আলমগীর হোসেন (২৫) একজন মাদকাসক্ত। সে গ্রামের আলা উদ্দিনের ছেলে। সোমবার (২২ জুন) বিকালে সে তার স্ত্রী শিউলী আক্তার (২০)কে মাদকের টাকার জন্য মারধোর করে।

 

এক পর্যায়ে স্ত্রী শিউলী আক্তারকে ঘরের ভিতরে তালাবদ্ধ করে আলমগীর পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। শিউলীর আর্তচিৎকার শুনে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে।

 

কিন্তু ততক্ষণে দুটি ঘর, বাছুরসহ একটি গাভী ও ১৫-২০ মণ ধান পুড়ে যায়।

 

এছাড়া আহত শিউলী আক্তারকে চিকিৎসার জন্য হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

 

জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আজহারুল ইসলাম রুহিত বলেন, মাদকের টাকা না পেয়ে এমন কাণ্ড ঘটানো হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

 

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

পরিবারের পক্ষে অভিযোগ দায়ের করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ওসি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি