1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - Stbanglatv.com
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৩ Time View

 

হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন সরকারি দপ্তরের চলমান প্রকল্প এবং জনসেবামূলক কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানো ও আন্তঃদপ্তর সমন্বয় জোরদারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় গণপূর্ত বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সফল বাস্তবায়ন, সড়ক উন্নয়ন কার্যক্রম, প্রাথমিক শিক্ষার্থীদের পড়া ও লেখার দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জেলার পর্যটন খাতের বিকাশ ও সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়ন নিয়েও আলোচনা করা হয়। জেলা প্রশাসক কিশোরগঞ্জের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে দেশব্যাপী তুলে ধরতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা, পর্যটন অবকাঠামোর উন্নয়ন এবং পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

এ সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপপরিচালক (উপসচিব) স্থানীয় সরকার জেবুন নাহার শাম্মী, সিভিল সার্জন (দায়িত্বপ্রাপ্ত) ডা. মো. নাজমুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, পুলিশ সুপারের প্রতিনিধি, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি