1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাঁশখালীতে ফ্রেশ এক্সক্লুসিভ সিরামিকসের নতুন শোরুম ‘তায়েফ হোম গ্যালারি’ উদ্বোধন - Stbanglatv.com
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

বাঁশখালীতে ফ্রেশ এক্সক্লুসিভ সিরামিকসের নতুন শোরুম ‘তায়েফ হোম গ্যালারি’ উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৩ Time View

 

স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম, বাঁশখালী:

চট্টগ্রামের বাঁশখালীতে আধুনিক ও বিশ্বমানের সিরামিকস পণ্যসামগ্রী নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ফ্রেশ এক্সক্লুসিভ সিরামিকসের নতুন শোরুম ‘তায়েফ হোম গ্যালারি’। শনিবার (২১ জুন) উৎসবমুখর পরিবেশে ফিতা কাটা ও দোয়া-মোনাজাতের মাধ্যমে শোরুমটির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক ক্রেতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বাঁশখালীর সুপরিচিত আলেম মাওলানা আব্দুল জলিল দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শোরুমটির কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে মেঘনা সিরামিকসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোম্পানির সিইও এ কে এম জিয়াউল ইসলাম, জিএম ইফতেখার আলম প্রবাল, ম্যানেজার মোস্তাফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আতাউর রহমান সুমন এবং এক্সিকিউটিভ মোহাম্মদ শাহেদ।

এ সময় বক্তারা বলেন, বাঁশখালী দ্রুত উন্নয়নশীল একটি জনপদ। আবাসন ও অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে বিশ্বমানের সিরামিকস ও টাইলস পণ্যের চাহিদাও দিন দিন বাড়ছে। এমন প্রেক্ষাপটে ফ্রেশ এক্সক্লুসিভ সিরামিকসের এই শোরুম স্থানীয় গ্রাহকদের জন্য উন্নতমানের পণ্য সহজলভ্য করবে এবং আবাসন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

শোরুম কর্তৃপক্ষের পক্ষ থেকে অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ, মজিবুল হক ইমরান এবং মারুফুল হক সোহেল উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “আপনাদের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি আমাদের এই আয়োজনকে সফল ও স্মরণীয় করে তুলেছে। আধুনিক জীবনযাত্রার চাহিদা পূরণে নান্দনিক ডিজাইন, প্রিমিয়াম মানের সিরামিকস ও টাইলস পণ্য নিয়ে আমরা এখন বাঁশখালীবাসীর আরও কাছাকাছি। গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সর্বোত্তম সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তারা আরও জানান, নতুন এই শোরুমে দেশি-বিদেশি মানসম্পন্ন সিরামিকস, ফ্লোর ও ওয়াল টাইলসসহ আধুনিক গৃহসজ্জা উপযোগী বিভিন্ন পণ্য পাওয়া যাবে। উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ মূল্যছাড়, আকর্ষণীয় অফার এবং বিভিন্ন সুবিধার ব্যবস্থাও রাখা হয়েছে।

অনুষ্ঠান শেষে অতিথিরা শোরুমের বিভিন্ন আধুনিক ও দৃষ্টিনন্দন কালেকশন ঘুরে দেখেন এবং এর নান্দনিক পরিবেশ ও পণ্যের বৈচিত্র্যের প্রশংসা করেন।

স্থানীয়দের প্রত্যাশা, ‘তায়েফ হোম গ্যালারি’ বাঁশখালীর আবাসন ও নির্মাণ খাতে মানসম্পন্ন পণ্য সরবরাহের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং গ্রাহকদের পছন্দের একটি নির্ভরযোগ্য ঠিকানায় পরিণত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি