1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি: শিবগঞ্জে বিআরডিবির চারা বিতরণ - Stbanglatv.com
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি: শিবগঞ্জে বিআরডিবির চারা বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক সুবিধাভোগী সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। মঙ্গলবার (১৬ জুন) সকালে শিবগঞ্জ উপজেলার চারা বিতরণ করা হয়। শিবগঞ্জ উপজেলা পর্যায়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক আবু হাসান মোঃ সাঈদ। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহিন আক্তার, প্রকল্প কর্মকর্তা ফাতিমা আক্তারসহ বিআরডিবির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগী সদস্যরা। বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষাই নয়, অর্থনৈতিকভাবেও মানুষের জন্য উপকারী। ফলজ ও বনজ গাছের চারা বিতরণের মাধ্যমে একদিকে যেমন

সবুজায়ন বৃদ্ধি পাবে, অন্যদিকে সদস্যদের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হবে। চারা বিতরণ শেষে সুবিধাভোগীদের নিজ নিজ এলাকায় গাছগুলো রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়। বিআরডিবির এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া ফেলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি